গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু।
এ সময় তিনি বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহিনুর রহমান শাহীন মুন্সীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. মোশারেফ হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মাওলা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ, পশারগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান খান, সাধারণ সম্পাদক কাজী মোতাচ্ছের হোসেন, প্রধান শিক্ষক রনধীর সরকার, মুকসুদপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শরিফুল রোমান, বিএনপি নেত্রী মুক্তা খানম, পৌর মহিলা দলের সভানেত্রী নিশাত জাহান, সাধারণ সম্পাদক সুখী বেগম, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারজানা নিপা, সমাজসেবী বেবি বেগম, বাবুল দে ও শেখ আব্দুস ছালাম।
এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার দে, চৈতন্য পাল, বিএনপি নেতা ফরহাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান সজল কুমার চক্রবর্ত্তী, সমাজসেবী মো. নাসির হোসেন, আবুজাফর মৃধা, মো. জাকির হোসেন ও কাজী মনির হোসেন। সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
কালের সমাজ/কে.পি

