ঢাকা রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সোর্সের ষড়যন্ত্রে এসআরবির বিরুদ্ধে দুই ছেলেকে ফাঁসানোর অভিযোগ বীরমুক্তিযোদ্ধার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ | অক্টোবর ৪, ২০২৬, ০৮:৩০ পিএম চাঁপাইনবাবগঞ্জে সোর্সের ষড়যন্ত্রে এসআরবির বিরুদ্ধে দুই ছেলেকে ফাঁসানোর অভিযোগ বীরমুক্তিযোদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সোর্সের ষড়যন্ত্রে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবির বিরুদ্ধে দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ করেছেন বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন।রোববার দুপুরে জেলার শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর তাঁর বাড়ির সামনের আমবাগানে অভিযান চালিয়ে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করে এসআরবি-৫। এ সময় তাঁর ছোট ছেলে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় তাঁর মেজো ছেলে আল মামুনকেও পলাতন আসামি করা হয়। তাঁর দাবি, ঘটনার সময় আল মামুন রাজশাহীতে তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন। তাঁর দুই ছেলে কিংবা পরিবারের কেউ মাদকের সঙ্গে জড়িত নন। সোর্সের ষড়যন্ত্রে তাঁদের মাদক মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মফিজ উদ্দীন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি দুই ছেলেকে হয়রানি থেকে রক্ষার দাবি জানান। সংবাদ সম্মেলনে মফিজ উদ্দীনের স্ত্রী শেফালী বেগম, মেয়ে রিনা খাতুন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশীদ সনুসহ পরিবারের সদস্য ও বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে এসআরবি-৫-এর কমান্ডিং অফিসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে এসআরবির মিডিয়া সেল জানিয়েছে, অভিযান পরিচালনাকারী সদস্যদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানানো হবে

কালের সমাজ/কে.পি

Link copied!