ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

এবি ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি পেলেন মুহম্মদ নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক | জুন ৮, ২০২৬, ০৯:১৯ পিএম এবি ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি পেলেন মুহম্মদ নজরুল ইসলাম

মুহম্মদ নজরুল ইসলাম এবি ব্যাংক পিএলসি.-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতির পূর্বে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে কর্মরত আছেন।

জনাব ইসলাম ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (বিসিবিএল)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)-এর লাইফ ফেলো ও সাধারণ সম্পাদক। এছাড়া, তিনি এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেড-এর সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পেশাগত উৎকর্ষতা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস তাঁকে ‘100 Most Talented Global HR Leaders in 2015’ সম্মাননায় ভূষিত করে।

মুহম্মদ নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ) সম্পন্ন করেন।

কালের সমাজ/এসআর

Link copied!