ফরিদগঞ্জের ৩ নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নের ওল্ড স্কীম মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল ) সকাল ১০ ঘটিকার সময় সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার হল রুমে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার সভাপতি মোস্তাফিজুর রহমান (দুলাল) পাটোয়ারী।
ওল্ড স্কীম মাদ্রাসার সুপার মুফতী আক্তার হোসাইন সাদেকীর সভাপতিত্বে, ও সহকারী মৌলভী মাওলানা মো. ইসমাইল হোসেন এর সঞ্চালনায়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সৌদি আরব দাম্মাম প্রাদেশিক যুবদলের সভাপতি,ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি,বাংলা ৫২ টিভির উপদেষ্টা মোঃ মাহাবুব মোল্লা (সোহাগ)।
তিনি বলেন, আজকে এই সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভকামনা ও দোয়া আশা করি তারা ২০২৬ সালের দাখিল পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে মাদ্রাসার সুনাম অক্ষুন্ন রাখবে,শিক্ষক ও মা বাবার নাম অক্ষুন্ন রাখবে, আজকের এই মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে আগামী দিনের আলেম-ওলামা সৃষ্টি হবে এবং তারা দিনও দুনিয়ার কল্যাণে কাজ করবে,আমরা তাদের কাছে এই প্রত্যাশা করি। তবে এই বছর আমরা জানতে পারছি যে ২২জন ছাত্র-ছাত্রী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করিবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং সুবিধপুর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়াত হোসেন, ফরিদগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, দাতা সদস্য সুবিধপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার (ইউপি) সদস্য আব্দুর রশিদ, ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইমরান হোসেন পাটোয়ারী, মফিজুল ইসলাম পাটোয়ারী, জাহাঙ্গীর হোসেন, আরমান হোসেন প্রমূখ। পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,সুবিদপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা নাছির উদ্দিন।
কালের সমাজ/কে.পি

