ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৪৭ পিএম দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী
জাতীয় সংসদে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট, যার মধ্যে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ অবশিষ্ট রয়েছে। এ মজুদ গ্যাস আনুমানিক ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু৷

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের লিখিত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা জানান।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মওজুদ ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। তারমধ্যে ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস (৩১ ডিসেম্বর, ২০১৫) উত্তোলন করা হয়েছে এবং ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস (১ জানুয়ারি ২০২৬) মজুদ অবশিষ্ট রয়েছে। নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান (কম বেশি দৈনিক ১৭০০ মিলিয়ন ঘনফুট) হারে গ্যাস সরবরাহ করা হলে ওই অবশিষ্ট ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের ভিত্তিতে আনুমানিক ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে।

অসাধু ব্যবসায়ীদের কারণে তেলের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে : জ্বালানিমন্ত্রী
তিনি বলেন, গ্যাসের অনুসন্ধানে বেশ কিছু কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেগুলো হলো, কূপ খনন ও ওয়ার্কওভার: পেট্রোবাংলা কর্তৃক কূপ খনন ও ওয়ার্কওভার কর্মপরিকল্পনার আওতায় ৫০ ও ১০০টি কূপ খনন ও ওয়ার্কওভার পরিকল্পনার আওতায় আজ পর্যন্ত ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম সম্পন্ন হয়েছে।


কালের সমাজ/কে.পি

Link copied!