ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১৪, ২০২৬, ০১:২৬ পিএম ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রথম দিনে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার কৃষকদের হাতে প্রতীকীভাবে ‘কৃষক কার্ড’ তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে দেশের কৃষকদের একটি সমন্বিত ডাটাবেইস তৈরি করা হবে। এর ফলে ভর্তুকি, প্রণোদনা ও সরকারি সহায়তা সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ কৃষি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নববর্ষের দিনে এ কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে কৃষকদের প্রতি সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত হয়েছে।

 

কালের সমাজ/কে.পি


 

Link copied!