ভোলার ইয়াবা ও জাল টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে লালমোহন থানাধীন কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবনের পাশের কাঁচা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, জাল টাকা ৩৪ হাজার টাকা, নগদ ৬০ হাজার ৬৫০ টাকা, একটি আইফোন (মডেল 16 Pro Max), একটি অপ্পো মোবাইল ফোন (মডেল Reno 12 F), একটি ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড এবং একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শাহাবুদ্দিন (৪২)। তিনি কালমা ইউনিয়নের চরলক্ষী এলাকার মৃত নুর ইসলামের ছেলে।
লালমোহন সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান খান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও জাল টাকা উদ্ধার করা করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শাহাবুদ্দিন একজন আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী। তার বিরুদ্ধে ভোলা জেলার বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। এ দিকে স্থানীয়রা জানা যায় আটককৃত শাহাবুদ্দিন দীর্ঘদিন যাবত ইয়াবা ও মাদকের সাথে জড়িত সে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
তার অত্যাচার এলাকার লোক অতিষ্ঠ হয়ে পড়েছে এক সময় যার নুন আনতে পান্তা ফুরাইতো আজ সে মাদক ও জাল টাকার ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছে।
কালের সমাজ/কে.পি

