ঢাকা শনিবার, ৩০ মে, ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁদপুরে গীতা পাঠ ভক্তিমূলক সংগীত পরিবেশন ও সম্মাননা স্মারক প্রদান

জেলা প্রতিনিধি, চাঁদপুর | মে ৩০, ২০২৬, ১২:৫১ পিএম চাঁদপুরে গীতা পাঠ ভক্তিমূলক সংগীত পরিবেশন ও সম্মাননা স্মারক প্রদান

চাঁদপুরে ভগবান শ্রীকৃষ্ণের মানঃসৃত বানী শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও ভক্তিমুলক ধর্মীয় গান পরিবেশন ও সম্মাননা স্মার প্রদান করা হয়েছে।

শুক্রবার ২৯ মে দিনব্যাপী চাঁদপুর  কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শ্রী শ্রী রামকৃষ্ণ  মট মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ।

চাঁদপুর গীতা স্কুলের পরিচালক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় ও জেলা সারদাঞ্জলি ফোরামের সভাপতি রিপন সাহার সভাপতিতে  অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন  জেলা পুজা উদযাপন  পরিষদের সভাপতি সুভাষচন্দ্র রায়, সহ-সভাপতি  নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা গীতা স্কুলের সাধারণ সম্পাদক  বলাই সরকার, হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি রতন দাস, লক্ষন চন্দ্র সুত্রধর আহবায়ক সদর উপজেলা পুজা পরিষদ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি   পরেশ মালাকার প্রমুখ।

অনুষ্ঠানে ১২ জন গীতা পাঠকৃত মহিলা ও ১৬ জন ছাত্র-ছাত্রীদের  মাঝে সম্মাননা স্মারক  তুলে দেওয়া হয়।

কালের সমাজ/এসআর

Link copied!