ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ | মে ২৮, ২০২৬, ০৩:০১ পিএম ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

‎‎ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকায় আঞ্জুমান ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

‎এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম মুফতি আবদুল্লাহ আল মামুন।

জামাত শেষে খুতবা পাঠ করা হয়। পরে মোনাজাতে মুসলমানদের সুখ-শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

‎এর আগে সকাল ৬টা থেকেই ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায়ে মুসল্লিদের ভিড় বাড়তে থাকে। সকাল ৭টার মধ্যেই মাঠ মুসল্লিতে পূর্ণ হয়ে যায়।

‎বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করেন।

‎একই ঈদগাহে সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

‎এ ছাড়া নগরীর চকবাজারের ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মো. আবদুল হক।

‎‎বাড়েরা এলাকার দারুল উলুম নিজামিয়া মোমেনশাহীতে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মো. আমিনুল ইসলাম।

‎‎আকুয়া কান্দাপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা মো. মুজাম্মেল।

‎‎বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

‎‎সদর উপজেলায় ১৯টি স্থানে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ছোট ছোট আরও অনেক জামাত অনুষ্ঠিত হয়।

‎জেলার ভালুকা উপজেলায় ২৩টি,স্থানে ঈশ্বরগঞ্জে ৯টি,ফুলবাড়িয়া ১৫টি , মুক্তাগাছায় ১২টি, ত্রিশালে ৬টি,গফরগাঁওয়ে ৫০টি, নান্দাইলে ৩০টি,  গৌরীপুরে ১১টি, তারাকান্দায় ৭টি, ফুলপুরে ৩৬টি, হালুয়াঘাটে ২৬টি এবং ধোবাউড়ায় ১৩টি স্থানে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ছোট ছোট আরও অনেক জামাত হয়েছে। সব মিলিয়ে জেলার প্রায় ২ হাজার ৫০০ স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

কালের সমাজ/এসআর

Link copied!