ঢাকা বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

নওগাঁর সদর উপজেলার সকল স্তরের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ইউএনও

মোঃ সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ | মে ২৭, ২০২৬, ০৪:২৫ পিএম নওগাঁর সদর উপজেলার সকল স্তরের মানুষকে  ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন  ইউএনও

আর মাত্র একদিন পরই মুসলিম উম্মার বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এরই মধ্যে নওগাঁ সদর উপজেলার সকল স্তরের মানুষ কে এবং উপজেলায় কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের  ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ।

তিনি আরও বলেন, আমাদের নওগাঁ সদরে যারা ধনী ব্যক্তি রয়েছেন আসুন আমরা সবাই মিলে এ উপজেলার অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়ে এটা প্রমাণ করে দিতে হবে যে, নওগাঁ উপজেলার মানুষ একে অপরের দুঃখ কষ্টে এগিয়ে আসে। এখানে ধনী গরীবের কোন ভেদাভেদ নেই। এখানে আমাদের একটিই পরিচয় আমরা মহান আল্লাহ পাক এর সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুকাত । এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ  করতে হবে।

ঈদুল আজহা উপলক্ষে কালের সমাজ কে বলেন ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে  নওগাঁ উপজেলা এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।’

তিনি আরও বলেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত নওগাঁ উপজেলাসহ বাংলাদেশের সব মুসলমান ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয় বরং আল্লাহর  প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ   বলেন, ‘তিনি যেন আমাদের সকলের ত্যাগ কবুল করেন। আমাদের নওগাঁ  উপজেলা ও মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব এবং  মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে আমি দেশের শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।’

শাহীন মাহমুদ  বলেন  ‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কে যেন কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।’

কালের সমাজ/এসআর

Link copied!