ঢাকা বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

১ জুন শুরু হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার বিচার: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | মে ২৭, ২০২৬, ০৯:৩৮ পিএম ১ জুন শুরু হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার বিচার:  আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী ১ জুন থেকে শিশু রামিসা হত্যা মামলার বিচারকার্য শুরু হবে। তিনি বলেন, “রামিসার বাবা বলেছিলেন, ‘আমি বিচার চাই না।’ তার সেই হতাশার জবাবে আমি বলেছিলাম, এই হত্যাকাণ্ডের বিচারই হবে হতাশার অবসান।”

তিনি বলেন, আমরা রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করব। এক সপ্তাহের মধ্যে এই হত্যাকাণ্ডের দ্রুত চার্জশিট দিতে বলা হয়েছিল। তার আগেই পুলিশ সেই কাজটি করেছে।

বুধবার (২৭ মে) বিকেল ৫টায় শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে মেধা ও মনন মঞ্চের আয়োজনে মেধা ও মনন উৎসবের সমাপনী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কালের সমাজ/ওজি

Link copied!