ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | মে ২৩, ২০২৬, ০৭:২০ পিএম এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার আসামির সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী এক মাসের মধ্যেই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি কার্যকরের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও নজরুল পুরস্কার-২০২৫ প্রদান অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিশু ও নারী নির্যাতনের মতো নৃশংস অপরাধের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, সমাজে এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোরতম শাস্তির ব্যবস্থা কার্যকর করা প্রয়োজন। যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়, সে লক্ষ্যে সরকার আইনগত ব্যবস্থা জোরদার করবে বলেও উল্লেখ করেন তিনি।

 

কালের সমাজ/কে.পি

 

Link copied!