ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
আসিম মুনিরকে ইরানের স্পিকার

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়

কালের সমাজ ডেস্ক | মে ২৩, ২০২৬, ০৯:২৯ পিএম সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে ইরানের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে সংবাদমাধ্যম জানায়, দেশের অধিকার ও নিরাপত্তা রক্ষার বিষয়ে তেহরান কোনো চাপ বা সমঝোতার কাছে নতি স্বীকার করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন গালিবাফ।

তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতির সময় ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সামরিক সক্ষমতা আরও জোরদার করেছে। যুক্তরাষ্ট্র যদি আবারও সংঘাত শুরুর পথে এগোয়, তাহলে তার পরিণতি হবে আরও ভয়াবহ ও ধ্বংসাত্মক।

এদিকে একই সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

কালের সমাজ/এসআর

Link copied!