ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিজ্ঞাপনে জুটি বাঁধলেন হেদায়েত তুর্কী ও আঁখি চৌধুরী

কালের সমাজ ডেস্ক | মে ১৭, ২০২৬, ০২:১৪ পিএম বিজ্ঞাপনে জুটি বাঁধলেন হেদায়েত তুর্কী ও আঁখি চৌধুরী

নাটকের পরে এবার বিজ্ঞাপনে জুটি বাঁধলেন অভিনেতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী এবং চিত্রনায়িকা আঁখি চৌধুরী।

সম্প্রতি ঢাকার একটি সুটিং হাউজে বিজ্ঞাপনটির সুটিং সম্পন্ন হয়েছে।

পারিবারিক গল্প এবং তিন প্রজন্মের যৌথ পরিবার নিয়ে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড এর বিজ্ঞাপনটিতে আরো অভিনয় করেছেন সিনিয়র অভিনেতা আবদুল্লাহ রানা, শেখ স্বপ্না, প্রীতি জান্নাত মিষ্টি, প্রকৌশলী সেলিম রেজা,  আবরার এশাল, তাইয়েবা মিশেল, নিম্মি, নাহিদ ইসলাম, জান্নাতুল ফেরদৌস ইরা সহ অনেকে।

লাবণ্য মিডিয়া হাউজের ব্যানারে নির্মিত বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী এবং সহযোগী পরিচালক হিসেবে ছিলেন মোঃ জসিম। সিনেমাটোগ্রাফার ছিলেন ইবাদ আলীম।

নির্মাতা জানিয়েছেন, বিজ্ঞাপনটি শীঘ্রই টেলিভিশনের পর্দায় দেখা যাবে।

কালের সমাজ/এসআর

Link copied!