ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত

কালের সমাজ ডেস্ক | মে ১২, ২০২৬, ০৫:২৪ পিএম শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত

এম এ হান্নান,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:  "আমাদের নার্স,আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষার প্রয়োজনে, নার্সদের ক্ষমতায়ন" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। 

আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে সারা বিশ্বের ন্যায় শাহজাদপুরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

​মঙ্গলবার (১২ মে) সকালে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  কর্মসূচি পালন করা হয়।

​সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে চিকিৎসক, নার্স অংশ নেয়।

​ র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে  আলোচনা সভা ও কেক কাটা হয়।

​আলোচনা সভায় বক্তারা নার্সিং পেশার গুরুত্ব এবং রোগীদের সেবায় নার্সদের মানবিক ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, একজন দক্ষ নার্স ছাড়া স্বাস্থ্যসেবা ব্যবস্থা অচল। 

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ রানা তার বক্তব্যে বলেন  শাহজাদপুরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের অবদান অনস্বীকার্য। তাদের পেশাগত মান উন্নয়নে আমরা সর্বদা সচেষ্ট।" 

​উল্লেখ্য, ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম নেওয়া ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্মানার্থেই প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়।

কালের সমাজ/এসআর

Link copied!