ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

মণিরামপুর চালুয়াহাটী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

জেলা প্রতিনিধি, যশোর | মে ১১, ২০২৬, ১০:১২ পিএম মণিরামপুর চালুয়াহাটী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ

যশোরের মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় ইউনিয়নের রামনাথপুর ও বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরের খাবার আনার সুবিধার্থে টিফিন বক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বাবু কৃষ্ণগোপাল মুখার্জী, সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মতভাবে খাবার বহনে উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমন কার্যক্রম শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

এসময় এক অভিভাবক বলেন, “অনেক সময় ছোট ছোট শিক্ষার্থীরা খাবার আনতে সমস্যায় পড়ে। ইউনিয়ন পরিষদের এমন উদ্যোগে আমাদের সন্তানরা এখন সুন্দরভাবে খাবার নিয়ে স্কুলে যেতে পারবে। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!