ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ইউরেনিয়াম ৯০% সমৃদ্ধ করার হুমকি ইরানের

কালের সমাজ ডেস্ক | মে ১২, ২০২৬, ০১:৩৫ পিএম ইউরেনিয়াম ৯০% সমৃদ্ধ করার হুমকি ইরানের

ইরানের পার্লামেন্টারি কমিশনের মুখপাত্র ইবরাহিম রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আবার হামলা চালালে জবাবে ইরানের পদক্ষেপগুলোর একটি হতে পারে ‘ইউরেনিয়াম ৯০ শতাংশ সমৃদ্ধকরণ’।

ইরানের পার্লামেন্টারি কমিশনের মুখপাত্র ইবরাহিম রেজাই এক্স (X)-এ দেওয়া পোস্টে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে তেহরান ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে পারে।

তিনি আরও বলেন, পার্লামেন্ট এ ধরনের একটি বিকল্প নিয়ে আলোচনা করা হবে। সূত্র: আল-জাজিরা

কালের সমাজ/এসআর

Link copied!