ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী

কালের সমাজ ডেস্ক | মে ১২, ২০২৬, ০২:৫৮ পিএম চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী

কোরবানির সব পশুর হাটেই আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, কোরবানিকে ঘিরে চাঁদাবাজির তথ্য রয়েছে সরকারের কাছে। এগুলো বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১২ মে) ঈদের আইনশৃঙ্খলা নিয়ে সভা শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এসময় চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারে ফোন দেয়ার অনুরোধও করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঈদুল আজহার আগের এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল করা হবে।

সালাহউদ্দিন আহমদ এমপি আরও বলেন, ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য।

তিনি জানান, পশুর হাট ১৫টা হবে উত্তর সিটি করপোরেশন এলাকায় আর ১১টা হবে দক্ষিণ সিটি করপোরেশনে।

এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে। বিজিএমইএ এবং বিকিএমইএ এ বিষয়ে রাজি হয়েছে।

কালের সমাজ/এসআর

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!