ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

দুর্নীতি-সন্ত্রাসে জড়িতদের অপরাধী হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | মে ১১, ২০২৬, ১২:৫৯ পিএম দুর্নীতি-সন্ত্রাসে জড়িতদের অপরাধী হিসেবে বিবেচনা করুন: প্রধানমন্ত্রী

দুর্নীতি কিংবা সন্ত্রাসের ক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যক্তি বা দল নয়, পুলিশকেই আইনের রক্ষক হিসেবে অভিহিত করেন তিনি।

সোমবার (১১ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চায় সরকার। কেউ যেন সাম্প্রদায়িক ও নাশকতামূলক কর্মকাণ্ডে না জড়ায় সেদিকেও নজর রাখতে হবে। সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে; এ নিয়ে কারও মধ্যে কোনও সন্দেহ ও সংশয় থাকার কারণ নেই।

এসময় সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, পুলিশের সমস্যা সমাধান করতে চায় সরকার, কিন্তু বিগত দিনে অপ্রয়োজনীয় খরচের কারণে ঋণের বোঝা বেড়েছে। পুলিশকে বিভিন্ন ক্ষেত্রে অর্থ সাশ্রয়ের আহ্বান জানান তিনি।

May be an image of text

তিনি বলেন, মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে কাজ করছে তার সরকার। তবে অভিযোগ করেন, চারগুন বেশি দামে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করা হয়েছে। সেই ঋণের বোঝা পড়েছে জনগণের উপর।

পুলিশ সপ্তাহের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশিং কেবল অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান মন্ত্রী।

কালের সমাজ/এসআর

Link copied!