ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ আটক ১

কালের সমাজ ডেস্ক | জুন ২৫, ২০২৬, ০৯:০৯ পিএম সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ আটক ১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। একই অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই অংশ হিসেবে গত ২৪ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. মামুনুর রশিদের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস আভিযানিক দল জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় অভিযান চালায়। অভিযানে মোহাম্মদ আলী (৩৭) নামের এক ব্যক্তির বসতবাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে মো. হানিফা (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের মৃত কাশেমের ছেলে।

এ সময় তার কাছ থেকে ১৬০ (একশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আরও ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!