ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

নিখোঁজের তিনদিন পর পিক-আপ চালকের মরদেহ উদ্ধার

কালের সমাজ ডেস্ক | জুন ২৫, ২০২৬, ০৮:১৯ পিএম নিখোঁজের তিনদিন পর  পিক-আপ  চালকের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে নিখোঁজের তিনদিন পর ইব্রাহিম খান (২৭ ) নামে এক মুরগির পিক-আপ চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা –ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম খান পাঁচদোনার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত তিনদিন আগে রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ইব্রাহিম। পরে তার কোন খোঁজখবর না পেয়ে পরিবারের স্বজনরা পলাশ থানায় একটি সাধারণ ডাইরি করেন। আজ দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার পথে পচা দুর্গন্ধ পেয়ে সন্দেহবশত আশেপাশে খোঁজাখুজি করে। পরে একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পলাশ থানার (ওসি) শাহেদ আল মামুন জানান, ধারণা করা হচ্ছে ঘাতকরা হত্যার পর গুম করার উদ্দ্যোশে মরদেহটি কালভার্টের নিচে ফেলে যায়। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

কালের সমাজ/কে.পি

Link copied!