ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

পিরোজপুরে যুবলীগের ঝটিকা মিছিল ঘিরে উত্তেজনা, আটক এক যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি, পিরোজপুর | মে ৮, ২০২৬, ০৯:১৯ পিএম পিরোজপুরে যুবলীগের ঝটিকা মিছিল ঘিরে উত্তেজনা, আটক এক যুবলীগ নেতা

পিরোজপুর শহরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) সকাল ৬টার দিকে শহরের টাউন ক্লাব রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও যুবলীগ নেতা লিটন শিকদারের নির্দেশে মিছিলটি বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শামিম শিকদার।
 

মিছিলের খবর পেয়ে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। এ সময় ধাওয়া দিলে মিছিলকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় শামিম শিকদারকে আটক করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, সকালে টাউন ক্লাব রোড এলাকায় কিছু যুবলীগ নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় শামিম শিকদার (৩৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়।
 

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!