ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর | জুন ২৫, ২০২৬, ০৩:১৯ পিএম লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে গলা কেটে হত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি ভবন থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আরও একজনকে   আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

িহতরা হলেন শাহীনুর বেগম (৩৮) তার মেজ মেয়ে কলেজ শিক্ষার্থী ইকরা আক্তার (১৮) এবং ছোট মেয়ে শিফা আক্তার () আহত হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শাহীনুর বড় মেয়ে মেয়ে ছায়মা (২১) তাদের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানাধীন লটিয়া গ্রামে। তারা   সেখানে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শাহীনুর বেগমের স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে তিন মেয়ে এক ছেলেকে নিয়ে তিনি ওই বাসায় বসবাস করছিলেন।

সকালে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় শাহীনুর তার তিন মেয়ে গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে কর্তবরত চিকিৎসক শাহীনুর, ইকরা শিফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ছায়মাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয় জনতা সন্দেহভাজন জহির হোসেন নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকেও চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ বলেন, ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একজনকে আশষ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সন্দেহভাজন এক যুবককে জনতা গণপিটুনি দিয়েছে।

 ঘটনাস্থল আশপাশের পরিস্থিতি  নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কালের সমাজ/এএইচবি

Link copied!