ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

ভালুকায় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | মে ৭, ২০২৬, ০৭:৪২ পিএম ভালুকায় মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া- মায়ের মসজিদ আমতলী বাজারে সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।

‎এ সময় জানা যায়, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব অবৈধ স্থাপনা নির্মাণ করে দোকান বসানোর জন্য মোটা অঙ্কের অর্থ আদায় করত। বড় দোকানগুলোর জন্য ২-৫; লাখ টাকা সিকিউরিটি এবং মাসিক ৪ - ৮ হাজার টাকা ভাড়া নেওয়া হতো। অন্যদিকে, ছোট দোকানগুলো থেকে এককালীন ১০ হাজার টাকা সিকিউরিটি ও প্রতিদিন ২০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছিল।

‎বৃহস্পতিবার (৬ মে)  সকালে ভালুকা উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন  ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন। ‎অভিযানের সময় উপস্থিত ছিলেন  ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  ইশতিয়াক আহমেদ।

‎ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী,মো. ফরহাদ হোসেন ‎ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের                                                                                                                                 সার্ভেয় মো. ইউনুস আলী মিঠু । ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয়রা বলছেন, এই অভিযানের ফলে অবৈধ দখলদারদের দৌরাত্ম্য কমবে এবং এলাকার যানজট নিরসন হবে।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!