ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ভোলায় মাদক বিরোধী সচেতনতায় এগিয়ে এলো সামাজিক সংগঠন "এসো নবীন আল্লাহর পথে"

জেলা প্রতিনিধি,ভোলা | মে ৬, ২০২৬, ০৫:৪৭ পিএম ভোলায় মাদক বিরোধী সচেতনতায় এগিয়ে এলো সামাজিক সংগঠন

মাদকের ছোবলে যখন যুব সমাজ ধ্বংস হওয়ার পথে, মরন নেশা মাদক যখন গ্রাম গন্জে ছড়িয়ে পরে ঠিক তখনই মাদক কে না বলুন মাদক কারো বন্ধু হতে পারে না এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন ""এসো নবীন আল্লাহর পথে"" শুরু করেছে সচেতনতা মূলক কর্মকান্ড। বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের বাসিন্দা প্রবাসী যুবক গিয়াসউদ্দিন আল মামুন ২০২০ সালে এলাকার কয়েকজন যুবকদের নিয়ে গড়ে তোলেন "এসো নবীন আল্লাহর পথে" নামক সামাজিক সংগঠন।
 

শুরুতে সংগঠনটির কার্যক্রম একটি নিদিষ্ট সীমারেখায় আবদ্ধ থাকলেও এখন এর বিস্তার উপজেলা ব্যাপী। অসহায় গরীব পরিবারের মেয়েদের বিবাহ, দূ:স্হ পরিবারকে আর্থিক সহযোগীতা,  অসহায়দের মাঝে খাবার বিতরন সহ, চিকিৎসা সেবা সহ নানাবিধ সমাজ সেবামূলক কাজে পাশে থেকেছেন। বাল্যবিবাহ বন্ধে তৈরী করেছেন সামাজিক সচেতনতামূলক প্রচার এবং অসহায় মানুষের পাশে থেকে বেশ সুনাম ও কুড়িয়েছেন। বর্তমান সরকার মাদক মুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর।
তাই সরকারের এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে নিজেদের অর্থায়নে সংগঠনটি শুরু করেছেন সচেতনতামূলক কাজ ও প্রচার, ইতিমধ্যে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফল নিয়ে লিফলেট বিতরন সহ সচেতনামুলক সভা করেছেন।

 

সংগঠনের উদ্দ্যোক্তা প্রবাসী গিয়াসউদ্দিন বলেন-বাংলাদেশে মাদক বন্ধে আইন না থাকলে ও রয়েছে মাদক নিয়ন্ত্রনের আইন। তাই এই আইন দিয়ে মাদক বন্ধ করা যাবে না। তাই প্রয়োজন আইন তৈরী এবং তার প্রয়োগ বিশেষ প্রয়োজন সচেতনতা। যুব সমাজকে এই ধ্বংসের হাত থেকে বাচাতে এবং মাদক মুক্ত সমাজ গড়তে তার সংগঠনটি সর্বাত্নক সহযোগীতা করার আশ্বাস দেন। যারা মাদকে আসক্ত হয়ে গিয়েছে তাদের পাশে থেকে চিকিৎসা সেবা দিতে সংগঠনটি প্রস্তুুত বলেও তিনি জানা

 

কালের সমাজ/কে.পি

Link copied!