গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাজারের পশ্চিম পাশে মহাসড়ক দুর্ঘটনায় মারা গেলেন কৃষ্ণ বিনয় বিশ্বাস।
বুধবার (৬ মে) সকাল ৯.১০ মিনিটের সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাধীন তিলছড়া বাজারের পশ্চিম পাশে কুতুব মোল্লার বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত কৃষ্ণ বিনয় বিশ্বাস (৫৪) কাশিয়ানী উপজেলার বেথুরিয়া ইউনিয়নের ঘিত্তকান্দি গ্রামের মৃত: রবিন বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার রাতইল ইউনিয়নের পার করফা আব্দুল আলিম দাখিল মাদ্রাসার দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সারজেন্ট আঃ গাফফার জানান, দুর্ঘটনা সংবাদ পেয়ে আমার টিম নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে কাশিয়ানী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। আইনানুগত ব্যবস্থা চলমান রয়েছে।
কালের সমাজ/কে.পি

