ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

গাইবান্ধায় দুদকের গণশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি,গাইবান্ধা | মে ৬, ২০২৬, ০৪:২৫ পিএম গাইবান্ধায় দুদকের গণশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি ও গাইবান্ধা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয় এই মতবিনিময় সভার আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া, গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সালাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ১১মে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে। এই গণশুনানিকে সফল করতে গাইবান্ধা জেলা শহরে ৩টি অস্থায়ী  অভিযোগ বক্স বসানো হয়েছে। জনগণকে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দুর্ণীতিগ্রস্থ কর্মকর্তাদের আইনী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া

গণশুনানিতে ভুক্তভোগীরা যাতে অভিযোগ নিয়ে আসতে পারে সেব্যাপারে সকলকে কাজ করতে হবে। অপরদিকে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে, দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের নানা দুর্নীতির অভিযোগ মৌখিকভাবে অবহিত করা হয়।

 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!