ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ১৪ লক্ষ টাকা মূল্যের ৩১টি স্বর্ণ বার উদ্ধার

বিশেষ প্রতিনিধি | জুন ২০, ২০২৬, ০৬:৪৯ পিএম যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ১৪  লক্ষ টাকা মূল্যের ৩১টি স্বর্ণ বার উদ্ধার
ছবি বিজিবি

গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা চালিয়ে প্রায় ৭ কোটি ১৪ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি ৬৪২ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণ বার উদ্ধার করে। এসময় ২ জন স্বর্ণ চোরাকারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সদর  দপ্তর থেকে পাঠানো তথ্যে বলা জানালো হয়েছে,  শুক্রবার দিবাগত রাত দুইটায়  বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে এই অভিযান চালায়।  

এসময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ১নং গেইটের সামনে পাকা রাস্তার ওপরে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। অভিযানে ২ জন স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়।

অভিযানে আটককৃতদের কাছ থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার, ১টি প্রাইভেট কার, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৪,৮১৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য সাত কোটি তের লক্ষ চৌষট্টি হাজার নয়শত নব্বই টাকা।

এছাড়াও জব্দকৃত প্রাইভেট কারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা, ৩টি মোবাইল ফোনের মূল্য ৩৬ হাজার  টাকা এবং নগদ ৪,৮১৫ টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য সাত কোটি আটষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার আটশত পাঁচ টাকা।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম এবং জব্দকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।  

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় স্বর্ণসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কালের সমাজ/এএইচবি 

Link copied!