বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট দেশব্যাপী ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দরীয় লিয়াজোঁ কমিটি বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ এ কথা জানান।
তিনি বলেন, আগামী ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৬ মে রাজশাহীতে সমাবেশের পর ১৩ জুন চট্টগ্রামে এই কর্মসূচি পালিত হবে। এরপর ধারাবাহিকভাবে ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং সর্বশেষ ২৫ জুলাই সিলেট বিভাগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদের বাস্তবায়ন এবং সংবিধানের মৌলিক সংস্কারের দাবিতে চলমান এই আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগীয় শহরগুলোতে ১১ দলের জোটের অংশগ্রহণে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে।
কালের সমাজ/এসআর

