ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

সরকারি প্রশিক্ষণ নিয়ে খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন মানুষঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | মে ২, ২০২৬, ০৮:১২ পিএম সরকারি প্রশিক্ষণ নিয়ে খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন মানুষঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষন নিয়ে দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবেন। বিদেশে যাওয়ার ক্ষেত্রে কেউ যেন প্রতারণার শিকার না হয়। এসব পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

শনিবার (২ মে) দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে জেলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জয়পুরহাট জেলা কৃষিপ্রধান জেলা। এখানে কর্মসংস্থানের সুযোগ কম। তবে বিদেশে কর্মসংস্থানের অনেক সুযোগ। তাই প্রধানমন্ত্রী প্রতিবছর দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করেছেন। আমাদের লক্ষ্য সরকারি প্রশিক্ষন ও দক্ষতা নিয়ে মানুষ জাপান, দক্ষিণ, কোরিয়া, ইতালিসহ মধ্যপ্রাচ্য ইউরোপের মতো দেশগুলোতে যাক। এতে করে রেমিট্যান্স বাড়বে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে।

জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশী মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!