ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

জয়পুরহাটে স্ত্রীর বড় বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | এপ্রিল ৩০, ২০২৬, ০৪:৪৩ পিএম জয়পুরহাটে স্ত্রীর বড় বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাটে স্ত্রীর বড় বোনকে (জ্যেষ্ঠা শালী) ধর্ষণের অভিযোগে জুয়েল হোসেন মজনু (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রাতে শহরের হারাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল হোসেন মজনু সদর উপজেলার খাসপাহুনন্দা মিশন বাজার এলাকার আফতাব হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট শহরের হাড়াইল এলাকায় ভাড়া বাসাতে থাকতেন। আর ওই নারীর বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেড়াবালা এলাকায়।

মামলার বিবরণে জানা গেছে, জুয়েল হোসেন ভুক্তভোগী ওই গৃহবধূর আপন ছোট বোনের স্বামী। গত ২৮ এপ্রিল জুয়েল তার বাড়ি ভাড়া পরিশোধ করতে পারছেননা বলে ওই নারীর কাছ থেকে ১০ হাজার টাকা ধার চান। এরপর ওই নারী স্বামীর থেকে টাকা নিয়ে জুয়েলের বাড়িতে দিতে আসেন। তখন জুয়েলের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে জুয়েল তার জ্যেষ্ঠা শালীকে দেশীয় অস্ত্র দেখিয়ে ধর্ষণ করেন এবং ফোন দিয়ে ভিডিও ধারণ করেন। 

এরপর ১০ হাজার টাকা, হাতের বালা, নাকের ফুল নিয়ে নেয় এবং ঘটনাটি কাউকে জানালে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ২৯ এপ্রিল ভুক্তভোগী জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করলে পুলিশে হাড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!