ঢাকা শুক্রবার, ০১ মে, ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

রাজৈরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, দোকানে ভাঙচুর ও লুটপাট

জেলা প্রতিনিধি, মাদারীপুর | মে ১, ২০২৬, ১২:৩৩ এএম রাজৈরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, দোকানে ভাঙচুর ও লুটপাট

মাদারীপুরের রাজৈর উপজেলার বাটিয়ারকান্দা এলাকায় দোকানে চুরি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ী শাহজাহান খাঁনকে কুপিয়ে জখম করার হয়েছে । এ সময় তার দোকানে ভাঙচুর ও  নগদ অর্থসহ মালামাল লুটপাটের ঘটনাও ঘটে। ঘটনায় নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

‎গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব বিরোধের জেরে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে শাহজাহান খাঁন ও তার দোকানে হামলা চালায়। এ সময় তাকে মেরে ফেলার জন্য  এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

‎হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ রয়েছে। হামলার সময় বাধা দিতে গেলে পরিবারের সদস্যসহ আরও কয়েকজন আহত হন।

‎গুরুতর আহত শাহজাহান খাঁনকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকেও পরিস্থিতি খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে ।

‎এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

‎‎অভিযোগে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৭ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা হলেন—মুফা খাঁ (৬৫), সিরাজ খাঁ (৪৫), শহর আলী হাওলাদার (৪৫), পারভেজ খাঁ (৩৮), আলম খাঁ (৩৪), শরিফ খাঁ (২৫), ফরিদ খাঁ (৩৫), রাঙ্গা খাঁ (৩৫), তোপা খাঁ (৬৬), লিটু খাঁ(৩৭), মিরাজ খাঁ(৩০), লাবনী(৩৫) ও কাকলী(৩০)।

‎রাজৈর থানা ওসি আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কালের সমাজ/এ.জে

Link copied!