হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১০০টিরও বেশি সোনার বার জব্দ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব সোনার বার জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বিমান থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় বিমানবন্দরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, জব্দ করা সোনার বারগুলোর সঠিক সংখ্যা, ওজন ও আনুমানিক মূল্য নির্ধারণের কাজ চলছে। একই সঙ্গে চালানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্তে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
কালের সমাজ/এসআর

