ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ২৫, ২০২৬, ১২:৪০ পিএম আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে। এ লক্ষ্যে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে যারা ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় যাদের আশ্রয় প্রশ্রয়ে ছিলেন বা পালাতে সহযোগিতা করেছেন তাদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ আছে।

সব জুলাই আহত ও নিহতদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সিদ্ধান্তে সারা দেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন।

কালের সমাজ/এসআর

Link copied!