ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার ২টি ড্রেজার ও সরঞ্জাম জব্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা | নভেম্বর ২৪, ২০২৬, ০৭:৪৮ পিএম ব্রাহ্মণপাড়ায়  অবৈধভাবে মাটি কাটার ২টি ড্রেজার ও সরঞ্জাম জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে ২টি ড্রেজার মেশিন ও ড্রেজার পরিচালনার বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশমঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার উত্তর চান্দলা এলাকায় মিরপুর-কুমিল্লা সড়কের পশ্চিম পাশে কামালের পুকুর থেকে এসব সরঞ্জাম উদ্ধার করে জব্দ করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন জানান, ব্রাহ্মণপাড়া থানায় দায়েরকৃত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে রয়েছেন মো. কামাল হোসেন (৪০), মো. সুমন মিয়া (৩০) ও সোহেল মিয়া (৩২)। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতি করে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করছেন তারা। এতে করে আশেপাশের জমি ও ফসলের ক্ষতি, জমির শ্রেণি পরিবর্তন, পরিবেশ ও সড়কের ক্ষতি হচ্ছে।  অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে—৩২ ও ২৪ ঘোড়ার দুটি ড্রেজার ইঞ্জিন মেশিন, দুটি পাম্প, দুটি চেসিস, দুটি লোহার মাচা, একটি পাইপ ও অল্প পরিমাণ তেলসহ দুটি ড্রাম, একটি যন্ত্রের ড্রাম এবং একটি ছোট পাইপ। মামলার তদন্তের অংশ হিসেবে ড্রেজার পরিচালনায় ব্যবহৃত এসব সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়েছে। এছাড়া এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানন তিনি।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!