ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ

বান্দরবান জেলা প্রতিনিধি | নভেম্বর ২৪, ২০২৬, ০৭:৫৬ পিএম লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতটি পৃথক পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।লামা উপজেলায় যোগদানের পর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের নেতৃত্বে এটিই প্রথম অভিযান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সেখানে অভিযান চালানো হয়।অভিযানে ইউএনও সোমাইয়া আক্তারের সঙ্গে লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।একসঙ্গে এত বিপুল পরিমাণ বালু জব্দের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।অভিযান প্রসঙ্গে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, ‘লামায় যোগদানের পর অবৈধ বালুর বিরুদ্ধে এটি আমার প্রথম অভিযান। উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় পর্যায়ক্রমে সব অবৈধ বালুর পয়েন্টে অভিযান চালানো হবে। 

অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে প্রশাসনের এ অবস্থান কঠোরভাবে অব্যাহত থাকবে।’স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, প্রশাসনের এমন নিয়মিত তৎপরতা অবৈধ বালু ব্যবসা বন্ধে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে মাতামুহুরী নদীসহ উপজেলার অন্যান্য নদী-খাল ও পাহাড়ি পরিবেশ রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি জোরদার করার দাবি জানান তাঁরা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!