ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে পুলিশ পিকআপের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, চোর শনাক্ত করতে পারেনি পুলিশ

জেলা প্রতিনিধি,ঝালকাঠি | নভেম্বর ২৪, ২০২৬, ০৭:২৫ পিএম ঝালকাঠিতে পুলিশ পিকআপের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, চোর শনাক্ত করতে পারেনি পুলিশ

ঝালকাঠি সদর থানার একটি পুলিশ পিকআপের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার হলেও এখন পর্যন্ত চোরকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত ২১ তারিখ ঝালকাঠি সদর থানার একটি পুলিশ পিকআপ সার্ভিসিংয়ের জন্য সেকান্দারের গ্যারেজে দেওয়া হয়। সেখানে থাকা অবস্থায় গাড়িটির ব্যাটারি চুরি হয়ে যায়। এ ঘটনায় গ্যারেজের মালিক সেকান্দার ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ করেন।
 

পরবর্তীতে পুলিশ ব্যাটারি উদ্ধার করতে না পারলেও গ্যারেজের মালিক সেকান্দার নিজ উদ্যোগে গোপনে অনুসন্ধান চালিয়ে বিশ্ব রোড় এতিম খানার সামনে ব্যাটারিটি স্থানীয় ভাঙারি ব্যবসায়ী আলআমিনের কাছে খুঁজে পান বলে জানা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হলে জিজ্ঞাসাবাদের জন্য আলআমিনকে থানায় নেওয়া হয়।
এদিকে এলাকাবাসীর দাবি, আলআমিন যদি ব্যাটারি চুরির সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় প্রকাশ করে এবং চোরকে শনাক্ত করতে সহযোগিতা করে, তাহলে বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। তবে তিনি যদি চোরের পরিচয় প্রকাশ করতে ব্যর্থ হন, তাহলে ব্যাটারিটি তাঁর কাছে কীভাবে গেল, সে বিষয়েও সুষ্ঠু তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, কিছু ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল কেনাবেচার সুযোগ করে দেওয়ায় এলাকায় চুরির ঘটনা বেড়ে যাচ্ছে।

 তাই চুরির সঙ্গে জড়িত ব্যক্তি এবং চোরাই মালামাল কেনাবেচায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল বলেন, “অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।”
তবে চুরি হওয়া ব্যাটারি উদ্ধার হলেও প্রকৃত চোর শনাক্ত ও গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!