ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

‎শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ২৪, ২০২৬, ০৭:১৭ পিএম ‎শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন

‎ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে একটি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করেছে জাহেদী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত এই প্লান্টটির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে হাসপাতালের বিশুদ্ধ পানির দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো।

‎সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটির কাজের উদ্বোধন করা হয়। এ সময় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন,ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলী সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কমিটির সদস্য মো. মনিরুল ইসলাম হিটু, হাসপাতালের চিকিৎসক, নার্স, জাহেদী ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন শৈলকুপা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত রোগী ও তাদের স্বজনরা এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। ।এতদিন বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হতো। জাহেদী ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ফলে এখন থেকে হাসপাতালে আগত রোগী, স্বজন এবং চিকিৎসক-কর্মচারীরা সার্বক্ষণিক নিরাপদ ও আয়রনমুক্ত বিশুদ্ধ পানি পান করতে পারবেন।

‎শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির অভাবে রোগীদের ভোগ পোহাতে হতো এই বিষয়টি আইনমন্ত্রী আসাদুজ্জান এমপির নজরে আসলে তিনি জাহেদী ফাউন্ডেশনের মাধ্যমে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টি স্থাপনের উদ্যোগ নেন।

‎‎উদ্বোধনী অনুষ্ঠানে জাহেদী ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, আর্তমানবতার সেবায় এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে ফাউন্ডেশন নিয়মিত বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা সেই ধারাবাহিক কার্যক্রমেরই একটি অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎এদিকে, হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ স্থানে বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন করায় জাহেদী ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য প্রশাসন এবং স্থানীয় সাধারণ মানুষ।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!