ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মান্দা মমিন-শাহানা সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | নভেম্বর ২৪, ২০২৬, ০৭:৫২ পিএম মান্দা মমিন-শাহানা সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নওগাঁর মান্দা মমিন-শাহানা সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. বদরুল ইসলামের সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল খালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান (মকে), মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি লায়লা আরজুমান্দ বানু, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক এবং ছাত্রনেতা রিসালাত ই সাজিদসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!