ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

‎শৈলকূপা উপজেলা শ্রমিক দলের দ্বি-বার্ষিক ‎সম্মেলন অনুষ্ঠিত

‎ঝিনাইদহ প্রতিনিধি | সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৩০ পিএম ‎শৈলকূপা উপজেলা শ্রমিক দলের  দ্বি-বার্ষিক ‎সম্মেলন অনুষ্ঠিত

‎‎প্রায় দেড়যুগ পর শৈলকুপা উপজেলা ও পৌর শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল ‎(সোমবার) বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে  অনুষ্ঠিত হয়।

‎সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মো: আবুল হোসেন।

‎প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: টোকন জোয়ার্দার।

‎সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: হুমায়ুন বাবর ফিরোজ,শৈলকুপা পৌর বিএনপির সভাপতি মো: আবু তালেব মিয়া,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: সেলিম রেজা ঠান্ডু,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম।এসময় শৈলকুপা উপজেলা যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

‎সম্মেলন উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা শ্রমিক দলের সভাপতি মো.নুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মো: আব্দুল করিম খাঁ।

‎‎জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তৃতা দেন-উপজেলা বিএনপির সভাপতি মো: আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো: হুমায়ুন বাবর ফিরোজ,পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: সেলিম রেজা ঠান্ডু।

‎এসময় সম্মেলনে ঝিনাইদহ জেলা শ্রমিক দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুন্সি জাহাঙ্গীর আলম টুটুল বলেন, _"আগামীতে আপনারা একটি সুন্দর ও সুশৃঙ্খল কমিটি উপহার দেবেন । এই আশার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আপনারা কাজ করবেন বলে বিশ্বাস রাখি।এবং দলের সকল কার্যক্রমে শ্রমিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে মনে আমি  করি।

কালের সমাজ/এসআর

Link copied!