নওগাঁর মান্দায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় ফারুক হোসেন (৪০) নামে এক চার্জারভ্যান চালক নি`হত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট-সিন্দুরপানিয়া ব্রিজের ওপর এ দু`র্ঘটনা ঘটে।
নি`হত ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে বরে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাবাইহাট-সিন্দুরপানিয়া ব্রিজের ওপর দিয়ে ফারুক হোসেন চার্জারভ্যান চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ‘গীত পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফারুক হোসেনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কালের সমাজ/এসআর

