ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

‎শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

‎ঝিনাইদহ প্রতিনিধি | সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:৩২ পিএম ‎শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

‎ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে মরিয়ম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নানা বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় ওই শিশুকে বিষধর সাপে দংশন করে।

‎আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মরিয়ম সারুটিয়া ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে।

‎মৃত মরিয়মের নানী রুপালী বেগম জানান, মায়ের সাথে মরিয়ম নানী বাড়িতে কয়েকদিন আগে এসেছিল। মরিয়ম ও তার মা এক বিছানায় ঘুমিয়েছিল। ভোরে সে তার মাকে বলে, মা তুমি কি আমাকে কামড়াইছো। তখন সে মুখ থেকে লালা ফেলতে থাকে। অসুস্থতা বোধ করলে মঙ্গলবার ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার তাকে চিকিৎসা দেয়। কিন্ত সে মারা গেছে।

‎শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. এহেতেশাম শহিদ বলেন, ভোরে মরিয়মকে হাসপাতালে আনা হয় একেবারে শেষ মুহুর্তে। তার শরীরে কালাচ সাপের দুটি কামড়ের দাগ স্পষ্ট। রোগীকে এ্যন্টিভেনম দেওয়া হয়। কিন্ত চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়।

কালের সমাজ/এসআর

Link copied!