ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

বিনা খরচে নারীরা যৌতুক নিরোধ আইনে মামলা করতে পারবেন যে কোন থানায়

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | মে ২, ২০২৬, ০৯:০৫ পিএম বিনা খরচে নারীরা যৌতুক নিরোধ আইনে মামলা করতে পারবেন যে কোন থানায়

 কোন নারীকে যৌতুকের দাবীতে বাড়ী থেকে যদি কোন স্বামী মারপিট বা যে কোন ধরনের নির্যাতন করে তাহলে তার স্ত্রী  দেশের যে কোন থানায় যৌতুক নিরোধ আইনে  থানায় মামলা করতে পারবেন। শনিবার জয়পুরহাট সদর থানায়  যৌতুক নিরোধ আইনে একটি মামলা করেছে নির্যাতিত নারী গৃহবধু শারমিন। জয়পুরহাট সদর থানার ওসি নুরে আলম সিদ্দীকি  এই মামলা রেকর্ড করেন।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা পালিবাড়ী গ্রামের মৃত রইচ উদ্দিনের মেয়ে শারমিন সুলতানার সাথে একই গ্রামের বাবুল হোসেনের ছেলে . আবু সাঈদের বিয়ে হয়। বিবাহ কালে তার পিতা মাতা সংসারে সুখের জন্য নগদ ৭ লাখ টাকা কাঠের খাট, শোকেস, ড্রেসিং টেবিল, বিভিন্ন আসবাবপত্র যাহার অনুমান ৮৫ হাজার টাকা উপঢোকন দেয়। বিবাহ অন্তে উক্ত আসামীর সহিত ঘর সংসার করাকালে কয়েকমাস অতিবাহিত হইতে না হইতে ওই নারীর ভাগ্যে যৌতুকের নির্যাতন নেমে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঘর সংসার করাকালে আসামী বিবাহের যৌতুক বাবদ ২ লাখ টাকা বিধবা মাতার বাড়ী থেকে নিয়ে আসতে বলে। তার বিধবা মাতার পক্ষে আর যৌতুক দেয়া সম্ভব নয় জানালে আসামী অন্যত্র বিবাহ করে দাবীকৃত যৌতুক নিবে বলে হুমকি প্রদান করে। গত ২৪/০৪/২০২৬ তারিখে আবারও সেই টাকার জন্য চাপ দেয় আসামী।আবারও যৌতুক দিতে অস্বীকার করলে নির্যাতন করে ওই নারীকে বাড়ি থেকে বের করে দেয়। পরে পুলিশকে জানানো হয় এবং স্থানীয় লোকজনকে দিয়ে মিমাংসার চেষ্টা করা হলেও সে যৌতুক ছাড়া সংসার করবেনা বলে জানায়। পরে বাধ্য হয়ে ওই নারী থানায় মামলা দায়ের করেন।  
 

কালের সমাজ/কে.পি

Link copied!