ঢাকা সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

মাদারীপুরের শিবচরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল খালাসী আটক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি | মে ৩, ২০২৬, ০৮:৩২ পিএম মাদারীপুরের শিবচরে  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল খালাসী আটক

মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ মো. রাসেল খালাসী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ মে) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে ভদ্রাসন তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা বিক্রিরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করে পুলিশ।
আটককৃত মো. রাসেল খালাসী, বাবুল খালাসী ছেলে, গ্রাম-ভদ্রাসন দাসপাড়া, থানা,শিবচর, জেলা,মাদারীপুরের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়। রবিবার নিশ্চিত তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়। এ সময় তার কাছে থাকা ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য কয়েক হাজার টাকা।
ভদ্রাসন তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। এলাকায় মাদক ব্যবসা নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, ভদ্রাসনসহ আশপাশের এলাকায় মাদকের প্রভাব ক্রমেই বাড়ছিল, যা তরুণ সমাজকে বিপথগামী করে তুলছিল। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকা মাদকমুক্ত রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সচেতন মহলের মতে, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানই পারে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আনতে। এজন্য প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ জরুরি বলে মনে করছেন তারা।

 

কালের সমাজ/কে.পি

Link copied!