ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

গভীর রাতে গোয়ালঘর ফাঁকা, মুহূর্তেই উধাও ৪ গরু

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | মে ১২, ২০২৬, ০৭:০২ পিএম গভীর রাতে গোয়ালঘর ফাঁকা, মুহূর্তেই উধাও ৪ গরু

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় গরু চুরির অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী। অভিযোগকারী মো. হযরত আলী সরকার জানান, গত ১১ মে রাত আনুমানিক ১টার দিকে কোতোয়ালী থানাধীন বাজিতপুর এলাকার নিজ বাড়ির গোয়াল ঘরে ৪টি গরু বেঁধে ঘুমাতে যান।

পরদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, দুর্বৃত্তরা গোয়াল ঘরে প্রবেশ করে ৪টি গরু চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া গরুর মধ্যে রয়েছে একটি খাঁটি বাহার জাতের গাভী, একটি বকনা গাভী ও দুটি ষাঁড় গরু। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আরও জানান, ঘটনার পর আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান পাওয়া যায়নি। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার এসআই মুখলেছুর রহমান জানান, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলেও গিয়েছি। তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

 

কালের সমাজ/কে.পি

Link copied!