ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টেউটিন বিতরণ

কালের সমাজ ডেস্ক | মে ১২, ২০২৬, ০৬:৫৬ পিএম ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টেউটিন বিতরণ

পাবনার ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন (৩) পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে টেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার ১২ মে-২০২৬ সকাল ১১টায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সহায়তা প্রদান করা হয়। এই ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট টেউটিন তুলে দেন পাবনার নবাগত জেলা প্রশাসক জনাব . আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব . আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) জনাব মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা . ফেরদাউস সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন (৩) পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করেন।
 

কালের সমাজ/কে.পি

Link copied!