ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

নগরকান্দায় ভাইয়ের কব্জি কেটে নিল ছোট ভাই

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মে ১২, ২০২৬, ০৬:২৭ পিএম নগরকান্দায় ভাইয়ের কব্জি কেটে নিল ছোট ভাই

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের  কাজিকান্দা গ্রামে ছোট ভাইয়ের হামলায় বড় ভাইয়ের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

১২ মে মঙ্গলবার দুপুরে স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে তোতা বিশ্বাসের ছোট ছেলে আমির আলী বিশ্বাস তার আপন বড় ভাই সোলাইমান বিশ্বাসের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় সোলাইমান বিশ্বাসের বাম হাতের কব্জি গুরুতরভাবে কেটে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর অভিযুক্ত আমির আলী বিশ্বাস এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় লোকজন জানান, পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। তবে এমন নৃশংস ঘটনার পর সবাই হতবাক।

এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন , ঘটনাটি দুঃখজনক গুরুতর অপরাধ।  অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!