ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

ফটিকছড়িতে সাপের কা‍‍`ম‍‍`ড়ে শিশুর মৃ‍‍`ত্যু, চিকিৎসায় বিলম্বের অ‍‍`ভি‍‍`যো‍‍`গ

ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি | মে ১২, ২০২৬, ০৭:৪৫ পিএম ফটিকছড়িতে সাপের কা‍‍`ম‍‍`ড়ে শিশুর মৃ‍‍`ত্যু, চিকিৎসায় বিলম্বের অ‍‍`ভি‍‍`যো‍‍`গ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সাপের কামড়ে মোহাম্মদ আয়াত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিল তৈয়বীয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়াত ওই এলাকার বাসিন্দা মো. রবিউল হোসেনের ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আয়াত তার মায়ের সাথে বাড়ির সামনের টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় অন্ধকারে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে। শিশুটির মায়ের চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শিশুটির স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিক চিকিৎসা না দিয়ে রক্ত পরীক্ষা ও অন্যান্য প্রক্রিয়ায় দীর্ঘ সময় পার করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর কিছু সময়ের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।

নিহত আয়াতের চাচা মুহাম্মদ শওকত বলেন, “সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও প্রয়োজনীয় চিকিৎসা পেতে দেরি হয়েছে। সময়মতো চিকিৎসা পেলে হয়তো শিশুটিকে বাঁচানো যেত।”

স্থানীয় সমাজকর্মী কাজী আরশাদ উদ্দীন রোমান বলেন, “একটি শিশুর মৃত্যুকে কোনোভাবেই সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। সাপের কামড়ের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসায় বিলম্বের অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত।”

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা চিকিৎসাসেবায় অবহেলা ও বিলম্বের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা তৌহিদুল আলম জানান, ‍‍`এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‍‍`

 

কালের সমাজ/কে.পি

Link copied!