ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ সফিক ডাকাত বাহিনীর ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯।মঙ্গলবার (১২ মে) ভোর সাড়ে ৫টার দিকে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় হামলায় ব্যবহৃত ১টি রামদা, ১টি চাকু ও ২টি লোহার রড উদ্ধার করা হয়েছে হলেন— আব্দুল কাদের (৬২), মো. রাহিম (২০), আব্দুর রহমান অপু মিয়া (১৮), মো. নূর আলম (১৬) ও ছানোয়ারা (৪৮)। তাদের সবার বাড়ি নবীনগরের খাগাতুয়া গ্রামে।
র্যাব জানায়, গত ১১ মে বিকেল ৪টার দিকে র্যাব-৯ এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের কাজে নবীনগর হয়ে বাঞ্ছারামপুরে যাওয়ার পথে খাগাতুয়া বলিয়ারা এলাকায় পৌঁছালে সফিক ডাকাত ও তার বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের মোটরসাইকেল থামিয়ে অতর্কিত হামলা চালায়।এ সময় র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিলেও হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে তাদের একটি বাড়িতে আটকে রেখে বেধড়ক মারধর করে।
পরে র্যাবের আরেকটি আভিযানিক দল স্থানীয় গ্রামবাসীর সহায়তায় অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তা গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব-৯।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত ৫ জনকে করা হয়।র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার মতো অপরাধে জড়িত ছিল।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
কালের সমাজ/কে.পি

