নওগাঁয় গভির রাতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছ চাষীর। নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের হাঁসাইগাড়ী গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে।
এঘটনায় মাছ চাষী আজিজুল হক শনিবার (১৬ মে২০২৬) নওগাঁ সদর থানায় আট জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন ১.হোসেন আলী সরদার (৩৮)২.হাসান আলী সরদার (৪৫)৩. আরিফ সরদার (২২) ৪.আলিম সরদার (৪২) ৫. আনোয়ার সরদার (৩৭). ৬.আতোয়ার সরদার (৩৫) ৭. আশরাফুল সরদার (৩৩) ৮. আলম হোসেন (৩৯)
ভুক্তভোগী আজিজুল হক বলেন, পূর্বের জমি সংক্রান্ত জেরে এমন ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন শনিবার সকালে পুকুরে গিয়ে দেখ সব মাছ মরে ভেসে উঠেছে। শুক্রবার বার (১৫ মে ২০২৬) রাতে শত্রুতাবশত
আমার পুকুরে বিষ দিয়েছে।
কয়েক বছর ধরে লালনপালন করা মাছগুলো বিক্রির উপযুক্ত হয়েছিল। হঠাৎ এই সর্বনাশ আমাকে দিশেহারা করে তুলেছে।
আমি আর্থিক দিক যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি।
ঘটনাটিকে পরিকল্পিত চক্রান্ত দাবি করে তিনি বলেন আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। আমি নওগাঁ সদর থানায় অভিযোগ করেছি। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) প্রদীপ ব্যানার্জি জানান, বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
কালের সমাজ/কে.পি

